শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৭:০৭:৫৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুইশো কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউরোপিয়ান কমিউনিটি ফান্স এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন ও শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সালাহ উদ্দিন ইবনে শিহাব। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আমির হামজা, মাওলানা আব্দুল মুমিন, মিজানুর রহমান, ইউরোপিয়ান কমিউনিটির পক্ষে আবু সুফিয়ান রায়হানসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।






