দোয়ারায় গুলিভর্তি বন্দুক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৬:১৭:১৯ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বন্দুক উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বৃহস্পতিবার রাত ২টায় সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৩৪/৩-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাতুল ব্রিজ নামক এলাকা হতে ভারতীয় ১টি রিভলবার এবং ৬ রাউন্ড গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। আটককৃত গুলিভর্তি বন্দুকের সিজার মূল্য ৬১ হাজার ২০০ টাকা।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত কেেরন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক।





