সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৬:১৪ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান জায়গীরদার মিঠু। তিনি বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। আমরা চাই মানবিক মূল্যবোধে উজ্জীবিত একটি সুন্দর সমাজ গড়ে উঠুক।
সংগঠনের উপদেষ্টা আবু সালেহ জায়গীরদার বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সাধারণ সম্পাদক শামীম জায়গীর বলেন, সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন সবসময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে। রমজান উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সদস্য অনিক হাসান, রনিক হাসান, রামীম, সৈয়দ মুবিন, লায়েছ, হুমায়ূন মিয়াসহ আরও অনেকেই। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা। বিজ্ঞপ্তি





