বিশ্ব কণ্ঠ দিবসে এনজেএল ইএনটি সেন্টারের র্যালী
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৭:৫৩:৪২ অপরাহ্ন

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক বিশেষজ্ঞ লেজার সার্জন ডা. নূরুল হুদা নাঈম| অনুষ্ঠান পরিচালনা করেন এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ও এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার|
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. রুবেল আহমেদ, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ)-এর পরামর্শদাতা রিফাত আরা রিফা, ডা. মাজেদুর রহমান| এসময় উপস্থিত ছিলেন এনজেএল-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ|
আলোচনা সভায় ডা. নূরুল হুদা নাঈম বলেন, কণ্ঠ আমাদের অনুভূতির অন্যতম প্রধান মাধ্যম| এর সঠিক যত্ন, পরিচর্যা এবং ¯^াস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে কণ্ঠ¯^রের সুস্থতা বজায় রাখা সম্ভব| আমাদের কণ্ঠ একটি মহান নিয়ামত এর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত| তিনি আরও বলেন, কণ্ঠস্বরের যেকোনো সমস্যা দুই সপ্তাহের বেশী হলে অবহেলা না করে দ্রুত একজন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি| সচেতনতা বৃদ্ধি এবং সঠিক অভ্যাস গড়ে তুললেই কণ্ঠস্বর সুস্থ রাখা সম্ভব| বিজ্ঞপ্তি




