হাওরে পাকা ধান কেটে দিল আনসার-ভিডিপির সদস্যরা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৩৩:০২ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার হালির হাওরে এক কৃষাণীর পাকা ধান কর্তন করে দিল উপজেলা আনসার ও ভিডিপি’র সদস্যরা| রোববার দুপুরে উপজেলার আনসার ও ভিডিপি’র সঞ্জীবন প্রকল্পের আওতায় আনসার ও ভিডিপি সদস্যরা ¯ে^চ্ছাশ্রমে ধান কাটায় অংশগ্রহণ করেন|
প্রাকৃতিক দুর্যোগ, ˆবরী আবহাওয়া ও ধান কাটার শ্রমিক না পেয়ে চরম সংকটে ছিলেন সাচনা গ্রামের নতুনপাড়ার এই কৃষানী| এমন সংকট মুহুর্তে উপজেলার আনসার ও ভিডিপির কর্মীরা পাশে গিয়ে দাঁড়িয়েছেন| বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় হাওর এলাকায় এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ| সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া ˆবরী আবহাওয়া উপেক্ষা করে ধান কাটায় শরিক হয়ে তার সদস্যদের অনুপ্রাণিত করেন|
এ সময় উপস্থিত আনসার ও ভিডিপি’র সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনায় এ উদ্যোগ নেয়া হয়েছে| আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী ২৮ তারিখে বৃষ্টি বাড়ার ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে| সে জন্য অসহায় কৃষকের সহযোগিতার হাত বাড়ানো ˆনতিক কর্তব্য| আমাদের এমন কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকাবে| এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা খালেদ আহমদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী ও ¯ে^চ্ছাসেবকবৃন্দ|




