জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

কমতে পারে ডায়ালাইসিস-হার্টের রিংয়ের খরচ


প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৬, ৮:১১:২৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : কিডনি ও হৃদরোগীদের জন্য সুখবর আসছে| আগামী বাজেটে কিডনি ডায়ালাইসিসের সরঞ্জাম এবং করোনারি স্টেন্টের (হার্টের রিং) ওপর থেকে কিছু কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার| এর ফলে চিকিৎসার ব্যয় কিছুটা কমতে পারে| কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডায়ালাইসিস সরঞ্জামের ওপর থাকা ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে সরকার|
জাতীয় রাজ¯^ বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন, ¯^াস্থ্যসেবার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় খরচ কমিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে| বর্তমানে কিডনি ডায়ালাইসিস মেশিনের ওপর ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম করসহ মোট ২২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে| এ ছাড়া হার্টের রিং বা স্টেন্টের ওপর সরবরাহ পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট অব্যাহতির পরিকল্পনা করছে সরকার| এই পদক্ষেপ হৃদরোগের চিকিৎসার খরচ হ্রাস করবে বলে মনে করা হচ্ছে| কাস্টমসের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ডিসে¤^র থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ প্রায় ২৫২ কোটি টাকার হৃদরোগ ও কিডনি চিকিৎসার সরঞ্জাম আমদানি করেছে|
সরকারের এই উদ্যোগকে ¯^াগত জানিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, এর ফলে স্টেন্টের দাম কিছুটা কমবে, যা সরাসরি রোগীদের উপকারে আসবে| তিনি জানান, সরকারি ও বেসরকারি হাসপাতালে স্টেন্টের দাম একই থাকলেও হাসপাতাল ভেদে সার্ভিস চার্জ বা সেবা মূল্যের পার্থক্য রয়েছে| তিনি আরও বলেন, স্টেন্টের দাম সাধারণত ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে হয়ে থাকে| সরকারি হাসপাতালে আনুষঙ্গিক সেবা খরচ ২০ থেকে ২৫ হাজার টাকা হলেও বেসরকারি হাসপাতালে এই খরচ প্রায় এক লাখ টাকা পর্যন্ত হতে পারে| অধ্যাপক ওয়াদুদ জানান, দেশে প্রতি বছর ৩৫ হাজারেরও বেশি রোগীর হৃদযন্ত্রে স্টেন্ট বা রিং বসানো হয়|
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ফরহাদ হাসান চৌধুরী বলেন, কিডনি রোগের চিকিৎসা—বিশেষ করে ডায়ালাইসিস অত্যন্ত ব্যয়বহুল| ডায়ালাইসিস মেশিনের ওপর থেকে অগ্রিম কর প্রত্যাহার করা হলে ডায়ালাইসিস খরচ কিছুটা কমতে পারে|

শেষ পাতা এর আরও খবর
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মহাসচিব: সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি
ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মহাসচিব: সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের আশা
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের আশা
৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি
৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top