জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

৫ মাস ধরে ইউক্রেনের জেলে সিলেটের যুবক!


প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৬, ৮:৩৮:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হয়ে ইউরোপের দেশ ইউক্রেনে গত পাঁচ মাস ধরে একটি মাইগ্র্যান্ট কাস্টডি সেন্টারে মানবেতর জীবনযাপন করছেন সিলেটের এক যুবক| তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার|

ভুক্তভোগী যুবকের নাম মো. আলমগীর মিয়া| তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব দাউদপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে| আলমগীরকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ২৫ জুন তার বোন ফাতেমা বেগম সিলেট জেলা প্রশাসক এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও)-এর কাছে লিখিত আবেদন করেন|

আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ৭ অক্টোবর আলমগীর ইউক্রেনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন| প্রথমে তিনি মালদোভায় যান এবং পরে বাসযোগে ইউক্রেনে প্রবেশ করেন| ইউক্রেন ও মালদোভার ট্রানজিট ভিসা, বাস টিকিটসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের ব্যবস্থা করেন সিলেট নগরীর সুরমা টাওয়ারে অবস্থিত এস আল করিম এয়ার ইন্টারন্যাশনাল-এর ¯^ত্বাধিকারী মো. আজমল হোসেন| এজন্য তার কাছে ৮ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়| কাজের ভিসার ব্যবস্থা করে দেওয়ার বিষয়ে তাদের মধ্যে লিখিত চুক্তিও হয়েছিল বলে আবেদনে দাবি করা হয়েছে|

পরিবারের অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজের ভিসা দেওয়ার কথা থাকলেও আলমগীরকে তিন মাস মেয়াদি ডি-ক্যাটাগরির ভিসা দিয়ে ইউক্রেনে পাঠানো হয়| সেখানে পৌঁছে তিনি একটি প্রতিষ্ঠানে ˆদনিক ভিত্তিতে কাজ শুরু করেন| তাকে জানানো হয়েছিল, কাজের ভিসা না পাওয়া পর্যন্ত এভাবেই কাজ চালিয়ে যেতে হবে|

কিন্তু এক মাস পর ওই প্রতিষ্ঠান থেকে তাকে আর কাজে না আসতে বলা হয়| এরপর তিনি বেকার হয়ে পড়েন| এ সময় বাংলাদেশে থাকা আজমল হোসেন তাকে অপেক্ষা করতে বলেন এবং আশ্বস্ত করেন যে অল্প সময়ের মধ্যেই তার কাজের ভিসার ব্যবস্থা করা হবে| সেই আশ্বাসে কয়েক মাস তিনি বাসায় অবস্থান করেন|

আবেদনে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় একটি বাজারে গেলে ইউক্রেনের পুলিশ তাকে আটক করে| পরে তাকে ইউক্রেনের সীমান্তবর্তী অবলাস্ট জেলার ভলিন মাইগ্র্যান্ট কাস্টডি সেন্টার-এ পাঠানো হয়| এরপর থেকে তিনি সেখানে আটক রয়েছেন|

পরিবারের দাবি, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা এবং দায়িত্বে চরম অবহেলার কারণে তারা আর্থিক, মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন| জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে আলমগীরকে উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে|

ইউক্রেনের কাস্টডি সেন্টার থেকে হোয়াটসঅ্যাপে আলমগীর জানান, তিনি অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন| সেখানে আলু ও পাউরুটি খেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে তিনি দাবি করেন| দ্রুত মুক্তি ও দেশে ফেরার জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন|

আবেদনকারী ফাতেমা বেগম বলেন, তার ভাইকে ইউক্রেন পাঠানোর বিষয়ে বর্তমানে আজমল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন| ফোন করলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন|

এবিষয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. আজমল হোসেনের ব্যবহৃত মোবাইল ন¤^রে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি| ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি|

প্রচ্ছদ এর আরও খবর
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন

১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সর্বশেষ সংবাদ
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top