সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৬, ৯:১৮:৫৩ অপরাহ্ন

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে প্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্য সিলেট তথা সমগ্র দেশের জন্য গর্বের| তাদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়| প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক|
সোমবার বিকেলে সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
বাংলাদেশ প্যারা গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে ¯^র্ণপদক জয়ী এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে নেতৃত্ব দেওয়া জাবেদ আহমদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়|
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাজে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে| সিলেট সিটি করপোরেশনও এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে| তিনি জানান, জাবেদ আহমদের কৃতিত্বের ¯^ীকৃতি¯^রূপ ব্যক্তিগতভাবে সম্মাননা প্রদানের উদ্যোগ নেবে সিটি করপোরেশন|
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এবং সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের সভাপতি আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও ˆদনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, জেলা ক্রীড়া কর্মকর্তা নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্টস সিলেট অঞ্চলের ডিএজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী এবং গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান|
অনুষ্ঠানে সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রিন্সিপাল হ্যাপী রাণী দেব, ব্লাস্ট সিলেটের সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সত্যজিত কুমার দাস, অ্যাডভোকেট ˆসয়দ কাউছার আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি ˆসয়দ শওকত আলী, নির্বাহী সদস্য ¯^পন আহমদ, সদস্য জাকারিয়া আহমদসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বাংলাদেশ প্যারা গেমসের ¯^র্ণপদকজয়ী জাবেদ আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন| বিজ্ঞপ্তি






