জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

বৃটেন প্রবাসীদের দাবি নিয়ে কাজ করছে ইউকে এনআরবি সোসাইটি

প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬, ৭:৪৬:৩০ অপরাহ্ন

সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউকে এনআরবি সোসাইটির নেতৃবৃন্দ| বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টের ভিআইপি হলরুমে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন| সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী, বিমানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থানমন্ত্রীসহ সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়|
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম জুনেদ আহমদ বলেন, বারবার বন্ধ হয়ে পড়া সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্বাভাবিক রাখতে ম্যানচেস্টার ও সিলেটে একযোগে আন্দোলন চালানো হয়েছে| এর ফলশ্রুতিতে বর্তমান সরকার প্রবাসীদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে পুনরায় এ রুটে সরাসরি বিমান চলাচল শুরু করেছে| তিনি বলেন, ইউকে এনআরবি সোসাইটি যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের সকল যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে কাজ করছে| প্রবাসীরা যাতে দেশে বিনিয়োগে আরও আগ্রহী হন, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি|
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মুকতাবিস-উন-নূর, সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির এবং সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী| ইউকে এনআরবি সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন পরিচালক এম জামাল উদ্দিন ও সদস্য মো. নজরুল ইসলাম|
সাংবাদিক ওয়েছ খছরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট ব্যুরো প্রধান নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবির লিটনসহ সাংবাদিক নেতৃবৃন্দ|
সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের প্রবাসীরা নানা ক্ষেত্রে ˆবষম্যের শিকার হচ্ছেন| ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালু না থাকায় বিভিন্ন দেশের উড়োজাহাজ সিলেটে আসছে না| এতে ভাড়া ˆবষম্যের পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও চরমে পৌঁছেছে| এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি|
সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন বলেন, যুক্তরাজ্যে বসবাসরত তৃতীয় ও চতুর্থ প্রজন্মের অনেকেই দেশমুখী হচ্ছেন না| তারা দেশে এলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি বিনিয়োগেও আগ্রহী হবেন| তাই সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন|
স্বাগত বক্তব্যে ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম জামাল উদ্দিন বলেন, সিলেট-ম্যানচেস্টার রুট কখনোই অলাভজনক ছিল না| অথচ অলাভজনক রুটের অজুহাত দেখিয়ে বিগত অন্তর্বর্তী সরকার আমলে একটি সিলেটবিরোধী মহলের প্রভাবে এ রুট বন্ধ করা হয়েছিল| তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত রোববার ও বুধবার ম্যানচেস্টার থেকে সিলেটে আসা দুটি ফ্লাইটের কোনো আসনই খালি ছিল না, যদিও চার মাস এ রুটে ফ্লাইট বন্ধ ছিল| এতে প্রমাণিত হয়েছে, এ রুটের চাহিদা সম্পর্কে তাদের পূর্বের বক্তব্যই সঠিক ছিল| বর্তমান সরকার এই রুটে বিমান চলাচলের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন| বিজ্ঞপ্তি

প্রবাস এর আরও খবর
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি আহত

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি আহত

সর্বশেষ সংবাদ
বিশ্ব পর্যটন দিবস আজ : সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়ন কতদূর?
বিশ্ব পর্যটন দিবস আজ : সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়ন কতদূর?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top