হাসিনাকে ফেরত পাঠানো আইনি বিষয় : ভারত
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৮:০৮:০২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) বিষয়টি সম্পূর্ণ ‘আইনি বিষয়’| আইন অনুযায়ীই এর নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে ভারত| মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন| তিনি বলেছেন, নির্দিষ্ট এই বিষয়টিতে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি| যেকোনো প্রত্যর্পণই একটি আইনি বিষয়| সে অনুযায়ীই এর ব্যবস্থা নেওয়া হবে|
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন— তিনি এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অন্য নেতারা আগামী ডিসে¤^রের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন| একজন ভারতীয় সাংবাদিক এই সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো সংক্রান্ত প্রশ্ন করলে মুখপাত্র জয়সওয়াল ওপরের জবাব দেন|
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ভারতে অবস্থান করছেন| অন্যদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ ও হত্যা মামলার বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার ভারতকে চিঠি দেওয়া হয়েছে|





