জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ছাতকের সংরক্ষিত বনে অবৈধ বালু উত্তোলন: দেড় কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলা


প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৬, ৮:৫৩:৫২ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বালু উত্তোলন, বনভূমি দখল এবং শত শত গাছের চারা ধ্বংসের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছে বন বিভাগ। সরকারি সম্পদের প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে ছাতক থানায় মামলাটি দায়ের করা হয়।

বন বিভাগের বিট কর্মকর্তা কে. বি. এম. ফেরদৌসের দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলাটি ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ১৯২৭ সালের বন আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাতিরলিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন নাছিমপুর মৌজার সংরক্ষিত বন এলাকায় সংঘবদ্ধ একটি চক্র ট্র‍্যাক্টর নিয়ে প্রবেশ করে অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলন করে। বালু পরিবহনের জন্য বনাঞ্চলের ভেতরে রাস্তা তৈরি করতে প্রায় ৭০০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ কেটে ও উপড়ে ফেলা হয়।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন আমির হোসেন, আরকান মিয়া, বদরুল ইসলাম, আব্দুস সোবহান, দুদু মিয়া, আফছার, হেলাল, কাওসার, সোহেল, আয়না, জয়নাল, জাহাঙ্গীর, জয়নুল ও ইমরান।

বন বিভাগের প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রায় ৫০ হেক্টর সামাজিক বনায়ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। অভিযুক্তরা প্রায় ৫০ হাজার ঘনফুট বালু উত্তোলন করেছে, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। গাছের ক্ষতি, বালু উত্তোলন, পরিবহন, বনভূমির অবকাঠামো এবং সামাজিক বনায়নের রোপণ ও রক্ষণাবেক্ষণ ব্যয়সহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার টাকা।

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রুজু করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও গাছ কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে। একই সঙ্গে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top