লন্ডনে শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৮:১৮:০১ অপরাহ্ন
লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই সন্ধ্যায় লন্ডনের সোনার গাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আয়াছ মিয়া-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেরওয়ান শাহ কামালী-এর সঞ্চালনায় সভায় প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন সদস্যরা।
সভায় কোষাধ্যক্ষ বাবুল আহমদ চৌধুরীসহ সংগঠনের সদস্য কবির আহমদ, মুহাম্মদ আব্দুল খালিক, আবুবক্কর সিদ্দিকী, মুহাম্মদ সাদেকুল আমিন, আঙ্গুর আলী, শাহজাহান করিম, খসরু জামান, ফারুক মিয়া, মুহাম্মদ ফয়জুন, নূর, মুর্শেদ নূর, মিসবা উদ্দিন, শেরওয়ান চৌধুরী, নাসির উদ্দিনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর)-এর বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভা শেষে সংগঠনের ধারাবাহিক কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। বিজ্ঞপ্তি






