জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার 


প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৬, ৮:১৮:৩২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে ১৪ হাজার ৯৭০ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৮ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একই সময়ে ১৩ হাজার ২৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৬ হাজার ১১৩ জনকে তাদের প্রস্থানের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ ও ১ হাজার ৯৮৯ জন নারীসহ মোট ৩০ হাজার ৫৪৬ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদ- এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন।

সূত্র: গালফ নিউজ।

আন্তর্জাতিক এর আরও খবর
জাকির নায়েককে ভারতের কাছে দেবে না মালয়েশিয়া

জাকির নায়েককে ভারতের কাছে দেবে না মালয়েশিয়া

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 

ভারতের ৫০ কিলো ভেতরে চীনা সেনা

ভারতের ৫০ কিলো ভেতরে চীনা সেনা

মিথ্যা প্রলোভনে ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার

মিথ্যা প্রলোভনে ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার

সর্বশেষ সংবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top