জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

জুলাই বিপ্লবের নির্ভূল ইতিহাস রচনার আহবান বিরোধীদলীয় নেতার


প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৬, ৯:০৫:৫২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা জনগণকে তা ভুলিয়ে দেওয়ার কোনো অপচেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম যদি শুরু হয়ে থাকে, তাহলে মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।
তিনি বলেন, জুলাই আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ ছিল না। শিক্ষার্থী, তরুণ, শিশু, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অসংখ্য সাধারণ মানুষের সম্মিলিত আত্মত্যাগে আন্দোলন সফল হয়েছে। তাই আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকেই একেকজন ‘মাস্টারমাইন্ড’।
জামায়াত আমীর অভিযোগ করেন, যারা আন্দোলনে অংশ নেননি, তারাও এখন নিজেদের আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করছেন। আবার ৫ আগস্টের ঘটনাকে যারা একসময় ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণ করা মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ব এখনো শেষ হয়নি। চিকিৎসা, পুনর্বাসন ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের কর্তব্য। থাইল্যান্ডে চিকিৎসাধীন কয়েকজন আহতকে দেখে এসে তিনি বলেন, অনেকেই এমনভাবে আহত হয়েছেন যে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না।
জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সংরক্ষণের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কার কী অবদান ছিল তা যেন আড়াল না হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ইতিহাস রচনা করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও ১৯৭১ সালের সব শহীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি। একই ভুল যেন ২০২৪ সালের জুলাই বিপ্লবের ক্ষেত্রে না হয়। শহীদ, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি নির্ভুল তালিকা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের দমন-পীড়ন চালানো থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, মেহেরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যাদের আত্মত্যাগের কারণে আজকের পরিবর্তন এসেছে, তাদের রক্ত যেন আর না ঝরে।

 

 

জাতীয় এর আরও খবর
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ

ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ

উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির আরও ১শ প্রার্থীর নাম ঘোষণা 

উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির আরও ১শ প্রার্থীর নাম ঘোষণা 

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টেও রানার মৃত্যুদণ্ড বহাল

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টেও রানার মৃত্যুদণ্ড বহাল

ধেয়ে আসছে ‘আকভান’, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ‘আকভান’, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top