দিরাই প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক ইমরান
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ৭:৩৪:৩৩ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীর সভাপতিত্বে এবং ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকনের সার্বিক সহযোগিতায় সভার সভাপতি সিনিয়র সাংবাদিক কাউসার চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে জিয়াউর রহমান লিটন (দৈনিক যুগান্তর/উত্তর পূর্ব) সভাপতি, ইমরান হোসাইন (দৈনিক নয়াদিগন্ত/দৈনিক জালালাবাদ) সাধারণ সম্পাদক, সৈদূর রহমান তালুকদার (আমার সংবাদ) কোষাধ্যক্ষ এবং উবাইদুল হক (সিলেটের ডাক) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার ও সোয়েব হাসানকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
সাধারণ সভায় সাংবাদিক এ কে কুদরত পাশা, শাজাহান মাহমুদ হেলাল, তোফায়েল আহমেদ চৌধুরী, মোশাহিদ আহমদ সরদার, হিল্লোল পুরকায়স্থ, মহিবুর রহমান, দীপংকর বণিক, জীবন সূত্রধরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






