ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৬, ৯:০২:৩২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৭২ জন ভর্তি হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, সিলেট বিভাগের ৪ জন এবং রংপুর বিভাগের ৫ জন রোগী রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ২২ জন পুরুষ এবং ৩৯ জন নারী।




