খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার দায়িত্বশীল সভা
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬, ৯:৫২:৪১ অপরাহ্ন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং শহর থেকে গ্রাম সর্বত্র তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
তিনি অবিলম্বে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত এবং বিদ্যুৎ সংকট দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডনস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সিলেটে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দিনদুপুরে এমন হত্যাকাণ্ড ঘটবে, তা জনগণ আশা করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা ও কার্যকারিতা কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এমন অনাকাক্সিক্ষত হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, শেখ মুস্তাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, হাফিজ কামরুল হাসান খান, মাওলানা আব্দুল আহাদ, ড. আহযাবুল হক, হাফিজ মাওলানা কাজী আব্দুর রহমান, ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুরুল আমীন মুন্না, তাওফিকুল ইসলাম ছাবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি






