জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

চার স্তম্ভে অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি জোরদার করবে মালয়েশিয়া


প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৯:৩৩:০৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: অভিবাসন ব্যবস্থাপনা ও যোগাযোগ খাতে আইন প্রয়োগ আরও শক্তিশালী করতে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ও মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)। এ লক্ষ্যে দুই সংস্থা একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, এ সহযোগিতার আওতায় মানবসম্পদ সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ তদন্ত এবং যৌথ অভিযান পরিচালনা করা হবে।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথমে দুই সংস্থার মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করা হবে। ইমিগ্রেশন বিভাগ ও এমসিএমসি উভয়েরই নিজস্ব গোয়েন্দা সক্ষমতা রয়েছে। এসব সক্ষমতা একত্রে কাজে লাগানো গেলে আইন প্রয়োগ আরও কার্যকর হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই সংস্থার দক্ষতা ও গোয়েন্দা তথ্য সমন্বিতভাবে ব্যবহার করা হলে আইন প্রয়োগের কার্যকারিতা বাড়বে। কোনো নির্দিষ্ট ঘটনা শনাক্ত হলে প্রয়োজন অনুযায়ী দুই সংস্থা যৌথভাবে তদন্ত পরিচালনা করবে। একইভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে এমওইউর আওতায় যৌথ অভিযান পরিচালনা করা যাবে।
অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল, ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এবং এমসিএমসির চেয়ারম্যান তান শ্রী মোহাম্মদ সালিম ফাতেহ দিন উপস্থিত ছিলেন।
যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেন, এমসিএমসি ও ইমিগ্রেশন বিভাগের মধ্যে এ কৌশলগত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিবাসন নিয়ন্ত্রণ, দেশের প্রবেশপথ এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া খাতের নিয়ন্ত্রণে দুই সংস্থার এখতিয়ার ও দক্ষতা একে অপরের পরিপূরক।
তিনি বলেন, এ সহযোগিতার মাধ্যমে তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময় আরও শক্তিশালী হবে। ফলে আন্তঃসীমান্ত অপরাধে জড়িত ব্যক্তি, যোগাযোগ নেটওয়ার্ক এবং অপরাধীদের কর্মকৌশল শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে দুই সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতেও এটি সহায়ক হবে।
দুই সংস্থার এ সমঝোতার ফলে বিশেষ করে আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ অভিবাসন এবং যোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম আরও সমন্বিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
জাকির নায়েককে ভারতের কাছে দেবে না মালয়েশিয়া

জাকির নায়েককে ভারতের কাছে দেবে না মালয়েশিয়া

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 

ভারতের ৫০ কিলো ভেতরে চীনা সেনা

ভারতের ৫০ কিলো ভেতরে চীনা সেনা

মিথ্যা প্রলোভনে ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার

মিথ্যা প্রলোভনে ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার

সর্বশেষ সংবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top