জগন্নাথপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৬, ৯:৪০:১৪ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম লেবুর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় তার নির্বাচনী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিলাউড়া বাজারের সেক্রেটারি তাজুদ মিয়ার সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আফজল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য সাব্বির মিয়া ও সিলেট এমসি কলেজ শিবিরের সাবেক সভাপতি ইসমাইল খান সৌরভ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইব্রাহিম মিয়া। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন সায়েম আহমদ। অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।






