জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

আজ সাক্ষরতা দিবস : দেশে এখনো ২২ শতাংশ মানুষ নিরক্ষর


প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশে এখন সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। বিপরীতে এখনো ২২ শতাংশের বেশি মানুষ নিরক্ষর। অর্থাৎ তাঁরা কাঙ্খিত শিক্ষা ও দক্ষতার বাইরে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষা থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।
সাক্ষরতার এমন পরিস্থিতির মধ্যেই আজ ৮ সেপ্টেম্বর বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে-‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা।’
দিবসটি সামনে রেখে সোমবার সচিবালয়ে এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এসময় জানানো হয়, বর্তমানে দেশের ৫৮ জেলার সদর উপজেলায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক্-বৃত্তিমূলক পর্যায়) ’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে প্রতি জেলায় ঝরে পড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী মোট ৪ হাজার ৪৪০ জন কিশোর-কিশোরীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রতিটি কোর্সে ৪৬০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ১০০ ঘণ্টা কার্যকর সাক্ষরতা এবং ৩৬০ ঘণ্টা দক্ষতা প্রশিক্ষণ।
প্রতিমন্ত্রী বলেন, এই কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষা থেকে কর্মে উত্তরণের সুযোগ সৃষ্টি করা। ইতিমধ্যে বিশেষ কার্যক্রমের আওতায় নিবন্ধিত ৪ হাজার ৩১২ জন শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ১৯৮ জন দক্ষ হিসেবে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার ৮৮২ জন দক্ষ শিক্ষার্থী কোনো না কোনো ধরনের চাকরির সংযোগ পেয়েছেন। এর মধ্যে ৬০৩ জন সরাসরি কর্মসংস্থানে যুক্ত হয়েছেন।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় উপানুষ্ঠানিক শিক্ষার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিকে শিক্ষাবিদরা বলছেন, দেশে এখনো ২২ শতাংশ মানুষ নিরক্ষর-এই পরিসংখ্যান কেবল একটি সংখ্যা নয়, বরং আমাদের সামগ্রিক উন্নয়নের পথে একটি বড় অন্তরায়। একটি জাতিকে সম্পূর্ণভাবে প্রগতির পথে এগিয়ে নিতে হলে শতভাগ সাক্ষরতার কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে নিরক্ষরতার অন্ধকার দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং তরুণ সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে। শিক্ষার আলো যখন দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, তখনই বাস্তবায়িত হবে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও সম্পূর্ণ নিরক্ষরতামুক্ত বাংলাদেশ।
উল্লেখ্য যে, ১৯৬৭ সাল থেকে বিশ্বব্যাপী এবং ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়ে আসছে।
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্তির অন্যতম উপায় হলো সাক্ষরতা অর্জন করা। বিশ্বের বিভিন্ন দেশে এই সাক্ষরতার সংজ্ঞায় ভিন্নতা থাকলেও ১৯৬৭ সালে ইউনেসকো সর্বজনীন একটা সংজ্ঞা নির্ধারণ করে। তখন শুধু কেউ নাম লিখতে পারলেই তাকে সাক্ষর বলা হতো।
ব্যক্তিকে সাক্ষর হওয়ার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয়। শর্ত তিনটি হচ্ছে- ১. ব্যক্তি নিজ ভাষায় সহজ ও ছোট বাক্য পড়তে পারবে; ২. ব্যক্তি নিজ ভাষায় সহজ ও ছোট বাক্য লিখতে পারবে এবং ৩. ব্যক্তি দৈনন্দিন জীবনের সাধারণ হিসাব-নিকাশ করতে পারবে।
স্বাধীন বাংলাদেশে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জাতিকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার সন্নিবেশিত হয়েছে।

জাতীয় এর আরও খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

সর্বশেষ সংবাদ
১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসে নিকৃষ্টতম বিচারিক অবিচার : প্রধান বিচারপতি
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসে নিকৃষ্টতম বিচারিক অবিচার : প্রধান বিচারপতি
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 
সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 
সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 
অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 
অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 
সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
জগন্নাথপুরে মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবসে সভা
জগন্নাথপুরে মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবসে সভা
আজমিরীগঞ্জে এসআরএসপি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা
আজমিরীগঞ্জে এসআরএসপি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা
মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নগরীর বিভিন্ন এলাকায় সড়ক বাতি উদ্বোধন
নগরীর বিভিন্ন এলাকায় সড়ক বাতি উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে
শিশু গ্রাম পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন সদস্যরা
শিশু গ্রাম পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন সদস্যরা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top