চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬:৫১ অপরাহ্ন
কেমুসাসের ১২৮৭তম সাহিত্য আসর

একটি জাতির জ্ঞান ও চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা অত্যন্ত জরুরি। লেখক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন মননশীল পাঠকও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ একজন ভালো পাঠক সাহিত্য ও জ্ঞানচর্চার সক্রিয় অংশীদার। একজন লেখকের সৃষ্টিকে পাঠকের চিন্তা, অনুভূতি ও প্রতিক্রিয়া আরও
সমৃদ্ধ করে। সিলেটের সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৮৭তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।
১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথাসাহিত্যিক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন কবি মামুন সুলতান, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ ও কবি মাহফুজ জোহা।
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন মাওলানা আবুযর মাহতাবী, মকসুদ আহমদ লাল, মুক্তার আহমদ, এস এম নজরুল ইসলাম তালুকদার, বাতিন চৌধুরী, মো. আশরাফ হোসেন, লবিদ হোসেন চৌধুরী, অমিত মামুন, আতাউর রহমান বঙ্গী, কামাল আহমদ, ইব্রাহীম ইউসুফ, লিলু মিয়া, দিদার আহমদ প্রমুখ। গান পরিবেশন করেন বাহাউদ্দিন বাহার ও কুবাদ বখত চৌধুরী রুবেল। বিজ্ঞপ্তি





