জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৫:৫১ অপরাহ্ন

লন্ডন থেকে সংবাদদাতা: লন্ডন ডিজাইন ফেস্টিভ্যাল ২০২৬-এ অংশ নিয়ে নিজেদের স্থাপত্যকর্ম প্রদর্শন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ‘ইন-বিটুইন থ্রেশহোল্ডস’ শীর্ষক এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের শিক্ষার্থী ও শিক্ষাবিদরা অংশ নেন।

সম্প্রতি ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের ভিজিটিং লেকচারার ও পিএইচডি গবেষক আবুবকর সিদ্দিকীর উদ্যোগে শাবিপ্রবি ও বুয়েটের শিক্ষার্থীদের এ আয়োজনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালের সহযোগী হিসেবে ছিল ওএসএ স্টুডিও। বৃহত্তর কর্মসূচিতে সহায়তা করে সিন্ড্রেবে স্কুল অব ডিজাইন।

ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের টাওয়ার ট্যাভার্নে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। পরে ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাভেনডিশ ক্যাম্পাসে ‘স্থাপত্য শিক্ষায় আন্তর্জাতিক শিক্ষণ-পদ্ধতি’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক শিক্ষাপদ্ধতি, জ্ঞান বিনিময়, পারস্পরিক শেখা এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের সামির পান্ডিয়া, ড. মাজা ইয়োভিচ ও ড. জিউলিও ভারদিনি। আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শাবিপ্রবির স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির পাঠ্যক্রম পরিচালক এক্লেস এনজি, সিন্ড্রেবে স্কুল অব ডিজাইনের স্বপ্না নায়ার ও বেতুল টিলি এবং স্থপতি ও সহকারী অধ্যাপক কৌস্তভ কল্যাণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল হাউজিং এস্টেট উপশহর প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব ও সিলেট প্রেস ক্লাবের লাইফ মেম্বার শাহ শেরওয়ান মোহাম্মদ কামালি। এ ছাড়া বুয়েটের সাবেক শিক্ষার্থী ও কিউবইনসাইড ডিজাইন লিমিটেডের অংশীদার শাখাওয়াত হোসেন রকি উপস্থিত ছিলেন।

শাবিপ্রবির ক্ষেত্রে এ আয়োজন ছয় বছর ধরে চলমান ‘বিসিইউ-শাবিপ্রবি গ্রামের হাওর সহযোগিতা কর্মসূচি’র ধারাবাহিকতার অংশ। আয়োজকদের মতে, এ উদ্যোগ এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এর কাজ বাকিংহাম প্যালেস ও দ্য বিল্ডিং সেন্টারেও উপস্থাপিত হয়েছে।

২০২৬ সালে প্রথমবারের মতো শাবিপ্রবির শিক্ষার্থীরা যুক্তরাজ্যে সরাসরি প্রদর্শনী ও আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি দলে ছিলেন আসমা হুমায়ুন, ফাতেমা তাসফিয়া আলম, জারিন তাসনিম, মাসরাফে আহমেদ কুয়াশা, মুখলেসুর রহমান সিয়াম, ফারজানা কবির প্রীতি, শাহরিন রহমান ও তানজিয়া নুসরাত সুহা।

বুয়েটের প্রতিনিধিত্ব করেন আসমাউল সালমান, শরাফাত তাওসিফ হোসেন, আদিবা জামান এবং মো. আশফাক নাহিন চৌধুরী মুগ্ধ।

এদিকে শাবিপ্রবি ও ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে যৌথ শিক্ষা ও গবেষণা, একাডেমিক সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থী-শিক্ষক বিনিময়ের সুযোগ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রবাস এর আরও খবর
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি আহত

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি আহত

সর্বশেষ সংবাদ
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top