জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৭:৪১ অপরাহ্ন

তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে সেমিনার, মতবিনিময় ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত সভায় তুরস্কের সফররত প্রতিনিধিদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তুরস্কের নারী প্রতিনিধিদের সফরকে দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় ইসলামী ছাত্রীসংস্থার পরিচিতি উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

এদিকে, একই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

সেমিনারে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। বিজ্ঞপ্তি

জাতীয় এর আরও খবর
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?

জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?

তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি

তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী

সর্বশেষ সংবাদ
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top