জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. পর্যটন

বিশ্ব পর্যটন দিবস আজ : সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়ন কতদূর?


প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হবে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি গ্রহন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএন ট্যুরিজম) এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে বাংলাদেশের পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা তুলে ধরার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথমবার দেওয়া হবে পর্যটন পুরস্কার :
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজনে প্রথমবারের মতো দেওয়া হবে বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পর্যটন উদ্যোগ স্বীকৃতি দিতে ১৩ বিভাগে এই পুরস্কার দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
পর্যটনের অবদান ৭ শতাংশে নেওয়ার লক্ষ্য :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার বলেন, পর্যটন খাতকে জাতীয় অর্থনীতির মূলধারার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান বর্তমান ২-৩ শতাংশ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পর্যটন খাতের প্রকৃত অবদান ও সম্ভাবনা নিরূপণে স্যাটেলাইট অ্যাকাউন্ট তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কর্মসংস্থান, দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা, ইনবাউন্ড ও আউটবাউন্ড পর্যটন, পর্যটকদের পছন্দের গন্তব্যসহ খাতটির অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।
ওই তথ্যের ভিত্তিতে পর্যটন মাস্টারপ্ল্যানটি সরকারের কৌশলগত উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এটি সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিলেট ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন কতদূর:
প্রকৃতি দুই হাত উজাড় করে সাজিয়েছে সিলেটকে। জল-পাথর আর সবুজের এই মায়াজাল দেখতে প্রতিবছরই লাখো মানুষের ঢল নামে চায়ের দেশে। এই বিপুল সম্ভাবনাকে পুঁজি করে সিলেটের প্রধান ৬টি পর্যটনকেন্দ্র নিয়ে সাজানো হয়েছিল এক মহাপরিকল্পনা, যা বদলে দিতে পারত পুরো অঞ্চলের অর্থনীতি। তবে নিয়তির পরিহাস, সেই মহাপরিকল্পনা এখন কেবলই সরকারি ফাইলের ধুলোবালি মাখা এক ‘চমকপ্রদ গল্প’।
সিলেটের পর্যটন খাতের আধুনিকায়নে জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, পান্তুমাই, লালাখাল ও ভোলাগঞ্জকে কেন্দ্র করে নেওয়া মহাপরিকল্পনা এখনো শুধু কাগজেই সীমাবদ্ধ রয়েছে। ঘোষণার দীর্ঘদিন পরও প্রকল্পগুলোর বাস্তব কোনো অগ্রগতি বা দৃশ্যমান অবকাঠামো গড়ে ওঠেনি। ভাঙাচোরা রাস্তা, যাতায়াতের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে পর্যটকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এই মাস্টারপ্ল্যান কেন আলোর মুখ দেখছে না এবং কোথায় আটকে আছে এর বাস্তবায়ন-তা জানেন না কেউ।
গত বছরের ২৫ সেপ্টেম্বর ‘সিলেট পর্যটন মাস্টারপ্ল্যান কমিটি’র সদস্যরা বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন। কমিটির সভাপতি পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. বজলুর রশিদের নেতৃত্বে কমিটিতে পরিবেশ বিজ্ঞান, স্থাপত্য, নগর পরিকল্পনা, পর্যটন ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি খাতের বিশেষজ্ঞরা ছিলেন।
কমিটির সদস্যরা সকালে সাদাপাথর ও বিকেলে জাফলং পর্যটন এলাকা ঘুরে দেখেন। তারা পর্যটনকেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, পরিবেশগত চ্যালেঞ্জ, অবকাঠামোগত দুর্বলতা ও স্থানীয় জনগণের জীবনযাত্রাসহ মাঠপর্যায়ে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
সাদাপাথর ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন কমিটির সভাপতি ড. বজলুর রশিদ। জানিয়েছিলেন, সরকার একটি দীর্ঘমেয়াদি ও টেকসই মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি করাই মহাপরিকল্পনার মূল লক্ষ্য। পরিকল্পনায় জলাভূমি, নদী, পাহাড় ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মহাপরিকল্পনা অনুযায়ী, সিলেটের জাফলং, সাদাপাথর, বিছনাকান্দি, উৎমাছড়াসহ ছয়টি পর্যটনকেন্দ্রের পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা যেমন উন্নত সড়ক যোগাযোগ, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা, পরিচ্ছন্নতা এবং তথ্যসেবা কেন্দ্র গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা রয়েছে।
তবে কমিটির পরিদর্শন ও আশা জাগানিয়া বক্তব্যের পর সরকার বদল হয়েছে। বছরও ঘুরেছে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন কতদূর এগিয়েছে-তা ই এখন বড় প্রশ্ন!

পর্যটন এর আরও খবর
নানামুখী সংকটে ঈদে পর্যটক খরার শঙ্কা

নানামুখী সংকটে ঈদে পর্যটক খরার শঙ্কা

পর্যটনে তারুণ্য উৎসব উপলক্ষে সাইক্লিং ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

পর্যটনে তারুণ্য উৎসব উপলক্ষে সাইক্লিং ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেল ইউএস-বাংলা

সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেল ইউএস-বাংলা

সর্বশেষ সংবাদ
বিশ্ব পর্যটন দিবস আজ : সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়ন কতদূর?
বিশ্ব পর্যটন দিবস আজ : সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়ন কতদূর?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top