জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘটনাগুলোকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত উল্লেখ করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ সারা দেশে দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছে সংস্থাটি। রোববার টিআইবির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রাড্ডা এমসিএইচে লুটপাট, ভাঙচুর ও জবরদখল সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত।’

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে জানান, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে গরিব–অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কোন ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে? রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্রের পতনের প্রেক্ষাপটে ঐতিহাসিক নির্বাচনের জনরায়ে ক্ষমতায় অধিষ্ঠিত দলের নেতা–কর্মীদের এ-জাতীয় কর্মকা- দেশবাসীর কাছে কী বার্তা দিচ্ছে? সাধারণ জনগণের মানসপটে বিগত সময়ের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণ এখনো সতেজ। এ রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির নীতিনির্ধারকেরা দলীয় নেতা–কর্মীদের উল্লেখযোগ্য অংশের চলমান দখলবাজি ও চাঁদাবাজির পরিণতি ভেবে দেখছেন কি?

ইফতেখারুজ্জামান জানান, ২০২৪ সালের আগস্টের পর বিএনপির একাংশের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ উঠেছে। বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, কেব্‌ল, ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে এসব কর্মকা- চলছে বলে অভিযোগ করেন তিনি। এসব নিয়ে নিজেদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটছে, যা সরকারের জন্য অশনিসংকেত।

কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক জানান, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়; ২০২৪ সালের আগস্টের পরের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা। ইফতেখারুজ্জামান জানান, সরকার এখনই কার্যকর আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ না নিলে দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

টিআইবির নির্বাহী পরিচালক জানান, দলীয়ভাবে বহিষ্কারসহ কিছু ব্যবস্থা নেওয়া হলেও কঠোর প্রতিরোধের ঘাটতি এবং ক্ষমতাসীন দলের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এতে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায় টিআইবি।

জাতীয় এর আরও খবর
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে: নাহিদ

প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে: নাহিদ

সর্বশেষ সংবাদ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
এমদাদুল হক স্বপনকে শান্তিগঞ্জ সমিতি সিলেটের সংবর্ধনা
এমদাদুল হক স্বপনকে শান্তিগঞ্জ সমিতি সিলেটের সংবর্ধনা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top