প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫:৪০ অপরাহ্ন
প্রাকৃতিক ও মানসম্মত মসলা বাজারজাত করতে ‘স্পাইসক্রাফট’ নামে নতুন ব্র্যান্ড চালু করেছেন ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা ও সিলেট ট্রি টপের পলি ইসলাম এমবিই।
সিলেটের মেয়ে পলি ইসলামের উদ্যোগে যাত্রা শুরু করা ব্র্যান্ডটির পণ্য তালিকায় রয়েছে মরিচ, হলুদ, ধনিয়া, জিরাসহ বিভিন্ন মসলা ও ভেষজ উপকরণ। আধুনিক মোড়কে এসব পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।
পলি ইসলাম বলেন, খাদ্যপণ্যের মান, উৎস ও প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে ভোক্তাদের সচেতনতা বাড়ছে। এ চাহিদা বিবেচনায় নিয়েই ‘স্পাইসক্রাফট’-এর যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে মসলার পাশাপাশি আরও বিভিন্ন খাদ্যপণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ব্র্যান্ডটির পক্ষ থেকে স্থানীয় কৃষক, উৎপাদক ও ক্ষুদ্র খাদ্য উদ্যোক্তাদের সঙ্গে কাজ করারও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিজ্ঞপ্তি






