জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

লন্ডনে সংলাপ ফ্রন্টের প্রকাশনা অনুষ্ঠান


প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:২৬:৪৮ অপরাহ্ন

লন্ডন সংবাদদাতা: সাহিত্য, সংস্কৃতি ও সমকালীন সমাজভাবনা নিয়ে সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের আয়োজনে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে লন্ডন মুসলিম সেন্টার ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল হুসাইন খানের গ্রন্থ ‘সবার জন্য ইসলাম’ এবং একুশে বইমেলা উপলক্ষে ঢাকার সরলরেখা থেকে প্রকাশিত ‘সৃজনতরঙ্গ সাঈদ চৌধুরী সংখ্যা’-এর প্রকাশনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। প্রধান আলোচক ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও লেখক ব্যারিস্টার মুসতাক আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহাগীর বখত ফারুক।

উদ্বোধনী বক্তব্য দেন বিবিসিসিআই প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও নতুনদিন সম্পাদক মহিব চৌধুরী। গ্রন্থ মূল্যায়ন করেন এমসিএ’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মাদ আব্দুল বারী, ইসলামী উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আব্দুল্লাহিল মামুন আল-আজমী, ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশনের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ হক, চ্যানেল ইউরোপ আইপিটিভির ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট রেজা আহমদ ফয়সল চৌধুরী, বশির আহমদ বিইএম, রফিক হায়দার, ব্যারিস্টার ফখরুল ইসলাম, লেখক ও কণ্ঠশিল্পী নোমান আজমী এবং লেখক ও অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহসহ বিশিষ্টজনেরা।

আলোচনায় অংশ নেন সিলেট সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল ইসলাম শাহীন, এলবি২৪-এর ম্যানেজিং এডিটর আব্দুল মুনিম ক্যারল, ইকরা ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল লতিফ, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি ডা. মোহাম্মদ মনোয়ার হোসেন, দিশারী শিল্পীগোষ্ঠী সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল করিম জলিল, জকিগঞ্জ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল আউয়াল হেলালসহ বিভিন্ন পর্যায়ের লেখক, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে সাঈদ চৌধুরীর লেখা ইসলামী সংগীত পরিবেশন করেন সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও কণ্ঠশিল্পী নোমান আজমী।

নিজ নিজ গ্রন্থ নিয়ে অনুভূতি প্রকাশ করেন হাফিজ মাওলানা আবুল হুসাইন খান ও দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক এবং সংলাপের চেয়ারম্যান সাঈদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও-টিভির উপস্থাপক মিছবাহ জামাল।

বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে। ‘সবার জন্য ইসলাম’ গ্রন্থ এবং ‘সৃজনতরঙ্গ সাঈদ চৌধুরী সংখ্যা’ প্রকাশের মধ্য দিয়ে জ্ঞানচর্চা ও সৃজনশীলতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

প্রবাস এর আরও খবর
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা

লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

সর্বশেষ সংবাদ
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩
সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
সিলেট সীমান্তে বিজিবির ১৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ১৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top