শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:৩৩:৫২ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবীব।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তারিক জামিল, শান্তিগঞ্জ থানার ওসি অলি উল্লাহ, সমবায় কর্মকর্তা রুহুল হাসান ও মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।
বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কৃষি, শিক্ষা, শিল্প ও সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





