জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

বিএনপি নেতার বাড়িতে কৃষকদল নেতাকে মারধরের অভিযোগ


প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৬:১৫:০৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফখরুজ্জামানের নেতৃত্বে তোফায়েল মিয়া নামের এক কৃষকদল নেতাকে বাড়িতে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার ইউনিয়নের পালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী তোফায়েল মিয়া সদর উপজেলা কৃষকদলের সদস্য এবং সুমারাই গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, শুক্রবার দুপুরে জেলা শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ফখরুজ্জামানের বাড়ির সামনে তাঁর পথরোধ করা হয়। এ সময় ফখরুজ্জামান, তাঁর ভাই সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শফিউল আলম জগলু ও তাঁদের এক ভাতিজাসহ ১০-১২ জন তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। পরে তাঁকে ফখরুজ্জামানের বাড়িতে নিয়ে একটি বন্ধ ঘরে পাইপ ও রড দিয়ে আবারও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন তোফায়েল মিয়া বলেন, তাঁর বাবার সঙ্গে জমির মালিকানা নিয়ে ফখরুজ্জামানদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে তাঁর দাবি। তাঁকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ফখরুজ্জামান বলেন, গত বছর বিল নিয়ে একটি বিরোধ হয়েছিল। বিষয়টি জেলা নেতারা জানতেন এবং এ নিয়ে সালিশও হয়েছিল। শুক্রবার কয়েকজন তাঁকে বাড়িতে নিয়ে এসেছিল। তিনি তখন নামাজে যাচ্ছিলেন বলে জানান। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে তোফায়েলকে নিয়ে যেতে বলেন বলে দাবি করেন তিনি।
সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শফিউল আলম জগলু বলেন, এলাকার কয়েকজন তাঁকে ধরে বাড়িতে নিয়ে এসেছিল। তবে কারা তাঁকে নিয়ে এসেছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
মৌলভীবাজার সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক ইউসুফ জানান, তিনি ঘটনাস্থল থেকে তোফায়েলকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। থানায় অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মৌলভীবাজার এর আরও খবর
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে

কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে

বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ

ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই

ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top