জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক


প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৭:৩৪:৪৯ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট: দেশে উৎপাদনের চেয়ে খাদ্যে চাহিদা বেশি হওয়ায় বাড়ছে আমদানি নির্ভরতা। এরবাইরে উৎপাদন খরচের চেয়ে ন্যায্যমূল্য না পাওয়ায় শষ্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। পাশাপাশি মজুদের তুলনায় বিতরণ বেশি হওয়ায় সেই ঘাটতি পূরণ করতে হয় আমদানি থেকে।
এদিকে দেশে সরকারি খাদ্যশস্যের মজুদে রেকর্ড হয়েছে। চলতি বছরের আগস্ট শেষে চাল ও গম মিলিয়ে সরকারি খাদ্য মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৪১ হাজার টন, যা অতীতের য়ে কোনো সময়ের তুলনায় বেশি। অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানির ওপর নির্ভর করে খাদ্য মজুদে এই রেকর্ড হয়। তবে চলতি মাসের প্রথমার্ধে খাদ্য মজুদ কমে সাড়ে ২২ লাখ টনে নেমেছে। মূলত সরকারি বিতরণে গতি বাড়ায় সম্প্রতি মজুদ কিছুটা নিম্নমুখী হয়েছে। এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) খাদ্যশস্য আমদানি বেড়েছে ১ লাখ ৫ হাজার টন। আর গত অর্থবছরে আমদানি বেড়েছিল সাড়ে ৯ লাখ টন। একই সময়ে খাদ্যশস্যের সরকারি বিতরণ বেড়েছে ৬৯ হাজার টন। আর গত অর্থবছরে বিতরণ বেড়েছিল আড়াই লাখ টনের মতো। তবে আমদানি ও বিতরণ বাড়লেও সরকারি পর্যায়ে বোরো চাল সংগ্রহ কমেছে।
এমন বাস্তবতায় দেশের খাদ্য মজুদ শক্তিশালী করতে অভ্যন্তরীণ উৎপাদন ও সংগ্রহ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উৎপাদন ও অভ্যন্তরীণ সংগ্রহে ঘাটতি থাকলে চাহিদা মেটাতে আগামীতেও আমদানির ওপর নির্ভরতা কমবে না। বিশ্লেষকরা বলছেন, সরকারি খাদ্যশস্যের মজুদ বাড়লেও আমদানিনির্ভরতা কমাতে না পারা এবং অভ্যন্তরীণভাবে খাদ্যশস্য সংগ্রহ কমে যাওয়া দেশের খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনায় দুর্বলতার ইঙ্গিত দেয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ও প্রকৃত উৎপাদনের ব্যবধান, প্রাকৃতিক দুর্যোগ, সেচে জ্বালানি ও বিদ্যুতের সংকট এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে খাদ্য আমদানির প্রয়োজন বাড়ছে।
অন্যদিকে, উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকদের ধান ও খাদ্যশস্য উৎপাদনে আগ্রহ কমছে। তাদের মতে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু সরকারি মজুদ বাড়ানো বা আমদানি করে চাহিদা মেটানোর ওপর নির্ভর করলে চলবে না; বরং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, উৎপাদনে প্রণোদনা দেওয়া, কৃষিজমি রক্ষা, সরকারি সংগ্রহব্যবস্থা কার্যকর করা এবং খাদ্যপণ্যের বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। একই সঙ্গে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকেও নজর দিতে হবে, যাতে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পাশাপাশি সাধারণ মানুষও সাশ্রয়ী দামে খাদ্য কিনতে পারে।
বেড়েছে আমদানিনির্ভরতা : ২০২৫-২৬ অর্থবছরে দেশে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৫১ লাখ ৫২ হাজার টন। এর বিপরীতে প্রকৃত মোট উৎপাদন প্রাক্কলন করা হয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার টন। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কম হয়েছে ১৬ লাখ ৫৬ হাজার টন। ওই অর্থবছরে নিট অভ্যন্তরীণ খাদ্যশস্য উৎপাদন ছিল ৩ কোটি ৯১ লাখ ৪৬ হাজার টন। বীজ, পশুখাদ্য ও অপচয়সহ বিভিন্ন খাতে ১০ শতাংশ বাদ দিয়ে নিট উৎপাদনের হিসাব করা হয়। অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-আগস্টে দেশে চাল ও গম আমদানি হয়েছে ৭ লাখ ৯৭ হাজার টন। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ৯২ হাজার টন। সে হিসাবে, এবার প্রথম দুই মাসে খাদ্যশস্য আমদানি বেড়েছে ১ লাখ ৫ হাজার টন বা ১৫ দশমিক ২ শতাংশ। আমদানি বেড়েছিল গত অর্থবছরেও। ২০২৫-২৬ অর্থবছরে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশে মোট খাদ্যশস্য আমদানি হয়েছে ৮৬ লাখ ২৩ হাজার টন। এর মধ্যে সরকারি খাতে আমদানি ছিল ১৩ লাখ ৬ হাজার টন এবং বেসরকারি খাতে ৭৩ লাখ ১৭ হাজার টন। আগের অর্থবছর ২০২৪-২৫-এ মোট আমদানি ছিল ৭৬ লাখ ৭২ হাজার টন। ফলে এক বছরের ব্যবধানে খাদ্যশস্য আমদানি বেড়েছিল ৯ লাখ ৫১ হাজার টন।
সংগ্রহের তুলনায় বিতরণ বেশি : দেশে সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রম একই সঙ্গে চলে। উৎপাদন মৌসুমে একদিকে সরকার কৃষকদের থেকে ধান-চাল কেনার মাধ্যমে সংগ্রহ করে। অন্যদিকে সাধারণ ও নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সারাবছর বিভিন্ন সামাজিক সুরক্ষা ও বিপণন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ করে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ছিল ২৬ লাখ ৭১ হাজার টন। একই সময়ে সরকারি বিতরণ ছিল ৩৫ লাখ ৮ হাজার টন। অর্থাৎ, ওই অর্থবছরে সরকারি বিতরণ অভ্যন্তরীণ সংগ্রহের চেয়ে ৮ লাখ ৩৭ হাজার টন বেশি ছিল। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে সরকারি বিতরণ ছিল ৩২ লাখ ৫৫ হাজার টন। এ হিসাবে গত অর্থবছরে বিতরণ বেড়েছিল ২ লাখ ৫৩ হাজার টন। এদিকে চলতি অর্থবছরেও সরকারি খাদ্যশস্য বিতরণ বেড়েছে। জুলাই-আগস্টে চাল ও গম মিলিয়ে সরকার বিতরণ করেছে ৫ লাখ ১৭ হাজার টন। গত অর্থবছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল ৪ লাখ ৪৮ হাজার টন। অর্থাৎ সরকারি বিতরণ বেড়েছে ৬৯ হাজার টন বা ১৫ দশমিক ৪ শতাংশ। তবে আমদানি ও বিতরণ বাড়লেও সরকারের বোরো চাল সংগ্রহ কমেছে। জুলাই-আগস্টে বোরো চাল সংগ্রহ হয়েছে ৪ লাখ ২৭ হাজার টন। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৬ লাখ ১৯ হাজার টন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বোরো চাল সংগ্রহ কমেছে ১ লাখ ৯২ হাজার টন।

জাতীয় এর আরও খবর
মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক:  জাপানি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী 

মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক:  জাপানি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী 

আকামা শেষ হলেও সৌদি যেতে পারবেন প্রবাসীরা 

আকামা শেষ হলেও সৌদি যেতে পারবেন প্রবাসীরা 

মাঠ প্রশাসনে কর্মকর্তাদের পেশাদারত্ব প্রশ্নবিদ্ধ

মাঠ প্রশাসনে কর্মকর্তাদের পেশাদারত্ব প্রশ্নবিদ্ধ

পঞ্চগড়ে তাপমাত্রা ১৬ ডিগ্রি

পঞ্চগড়ে তাপমাত্রা ১৬ ডিগ্রি

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন
শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top