সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:৪৯:০১ অপরাহ্ন

সিলেট বিভাগের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জনদাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের কমিউনিটি নেতৃবৃন্দ। তাঁরা বলেছেন, দেশের অর্থনীতি, প্রবাসী আয় ও জাতীয় উন্নয়নে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও যোগাযোগব্যবস্থা, বিমানসেবা, রেলপথ ও গ্যাস সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি।
২৯ অক্টোবর ইংল্যান্ডের পূর্ব লন্ডনের তাড়াতাড়ী রেস্টুরেন্ট হলে সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি শাহ মুনিমের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি সলিসিটর এম. ইয়াওর উদ্দিনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ট্রেজারার মাহবুবুর রহমান কোরেশী ও যুগ্ম জেনারেল সেক্রেটারি আবুল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ও সৈয়দ মাওলানা তানিম আহমদ।
সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সহসভাপতি ডক্টর সানাওয়ার চৌধুরী, সাবেক কাউন্সিলর ওসমান গনি, সাবেক স্পিকার আহবাব হোসেন, কমিউনিটি লিডার মানিক মিয়া, প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আংগুর আলী, সাবেক সিভিক মেয়র রহিমা রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, সাবেক কাউন্সিলর শাহেদ আলী, কমিউনিটি নেতা আব্দুল গফুর, দপ্তর সম্পাদক রোকন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোছাম্মৎ রওশনারা মনি এবং সংগঠনের সহসভাপতি সৈয়দ তাজির উদ্দিন মান্নান, মো. আব্দুল মুকিত, মোস্তাক আলী বাবুল ও জুবের লস্কর।
এছাড়া বক্তব্য দেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আনিছুর রহমান ও কয়ছর আহমদ, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মিসবাহ কামাল, যুগ্ম মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমির খান, যুগ্ম বন্যা নিয়ন্ত্রণ সম্পাদক আব্দুল মুকিত, যুগ্ম ট্রেজারার সোয়েব আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, শাহিন চৌধুরী ও সেলিম খান, যুগ্ম তথ্য সম্পাদক শাহ আকিকুর রহমান মিজান, প্রচার সম্পাদক খালেদ মাসুদ রনি, ক্রীড়া সম্পাদক আবুল কালাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদাল হোসেন চৌধুরী, যুববিষয়ক সম্পাদক একেএম কামরুল হাসান চৌধুরী, যুগ্ম আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ, প্রাকৃতিক সম্পদবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, শ্রম ও পেশাজীবী সম্পাদক কাজী বাবর আহমদ ও মো. মাহবুব খান, চা ও শিল্প-পর্যটনবিষয়ক সম্পাদক হাসিম আব্দুল্লাহ এবং যুগ্ম শিল্প-পর্যটনবিষয়ক সম্পাদক কবি আবু হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। সভায় সিলেট বিভাগের স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি





