জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত


প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:৪৬:১৭ অপরাহ্ন

হাসপাতালে ৪৯


স্টাফ রিপোর্টার : সিলেটে থামছেনা ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় সিলেট নতুন করে ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯ জন।

রোববার (২২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৫, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধিন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯, নর্থ ইস্ট মেডিকেলে ৪, হবিগঞ্জ সদর হাসপাতালে ৫, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১১৭৫ জনের মধ্যে হবিগঞ্জে ৪৬৪, সুনামগঞ্জে ২৬৮, সিলেটে ৩১২ এবং মৌলভীবাজারে ৯৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ১ নভেম্বর সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ৫৪ বছর বয়সী নুরুল আলম। এর আগে ২৫ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ৪ বছর বয়সী ফারদিন আহমদ। এর আগে গত ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিকেলে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও ৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী

লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা

শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা

খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম

খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম

সর্বশেষ সংবাদ
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
হবিগঞ্জে এসআরবির জালে ৪ অনলাইন জুয়াড়ি
হবিগঞ্জে এসআরবির জালে ৪ অনলাইন জুয়াড়ি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top