ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:২৮:২৩ অপরাহ্ন
ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল বডি, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে উপাচার্যের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্যাম্পাসে আরও সিকিউরিটি ক্যামেরা স্থাপন, বাস পার্কিং এলাকা এবং বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর আশপাশে স্থাপিত ক্যামেরা নিয়মিত তদারকির নির্দেশ দেন উপাচার্য। পাশাপাশি নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




