জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

মুরগি সিন্ডিকেট প্রসঙ্গে


প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ১২:১৫:৫৯ অপরাহ্ন


দৈ
নিক জালালাবাদ এ ‘সিন্ডিকেটের কবলে মুরগি ’  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বিগত যে কোন সময়ের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে মুরগি সিন্ডিকেট। ফলে মধ্যবিত্তের আমিষের প্রধান অবলম্বন মুরগিও এখন নাগালের বাইরে। প্রায়ই প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বাড়ছে এর দাম। সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ সত্বেও বাড়ছে মুরগির দাম। বিশেষভাবে ব্রয়লার মুরগির দাম এখন অস্বাভাবিক বেশি। গত ক’দিনে এর দাম প্রতি কেজিতে বেড়েছে প্রায় একশ’ টাকা। হঠাৎ এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর যখন মিডিয়ায় লেখালেখি শুরু হয়, তখন ভোক্তা অধিদপ্তরকে কিছুটা নড়ে বড়ে ওঠতে দেখা যায়। এটাও আই ওয়াশ কি-না, তা বুঝা যাচ্ছে না, এমন মন্তব্য ভুক্তভোগিদের। কারণ সরকারি হুমকি ধমকিকে গায়ে মাখতে দেখা যাচ্ছে না সিন্ডিকেট ব্যবসায়ী চক্রকে। সবচেয়ে বড়ো কথা, সাধারণ খুচরো বা পাইকারি ব্যবসায়িদের লোক দেখানো ধমক ধামক দেয়া হলে সিন্ডিকেট ব্যবসায়িদের ধরা হচ্ছে না, তারা থেকে যাচ্ছে স্পর্শহীন। যাদের হাতে মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টির কলকাঠি, তারা থেকে যাচ্ছে নাগালের বাইরে।
বলা বাহুল্য, মুরগির এই আকস্মিক মূল্যবৃদ্ধির পেছনে যে অসৎ সিন্ডিকেট ব্যবসায়িদের কারসাজি রয়েছে, এতে কোন সন্দেহ নেই। ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে তারা তাদের ইচ্ছেমতো অস্বাভাবিক হারে পোল্ট্রির দাম বাড়িয়ে দিয়েছে। এমন অভিযোগ সচেতন মহলের। বিগত বছরগুলোতে এদেশে প্রায় প্রতিটি নিত্যপণ্য নিয়ে কারসাজি করতে দেখা গেছে এই অসাধু ব্যবসায়ি সিন্ডিকেটকে। এদেশের জনগনের যেসব পণ্যের উপর নির্ভরশিলতা বেশি, সেগুলোকেই তারা টার্গেট করে থাকে। বিশেষভাবে খাদ্য সামগ্রী নিয়ে তাদের আগ্রহ বেশি। ইতোপূর্বে পেঁয়াজ নিয়ে তারা সারাদেশে তুলকালাম কা- সৃষ্টি করে। ফলে প্রতি কেজি ২৫/৩০ টাকার পেঁয়াজের দাম বেড়ে যায় দু’শো আড়াইশ’ টাকায়। তেল ও চাল নিয়ে কারসাজি এখনো থেমে নেই। সর্বশেষ পেঁয়াজ নিয়ে কারসাজি করতে গিয়ে দেশে উৎপাদন বৃদ্ধিসহ নানা কারণে তাদের পেঁয়াজ সি-িকেটিং মার খায়। নষ্ট হয়ে যায় হাজার হাজার টন পেঁয়াজ। এরপর থেকে সিন্ডিকেট ব্যবসায়িরা পেঁয়াজ বাদ দিয়ে ধরেছে মুরগির মাংসকে।
বলা বাহুল্য, সিন্ডিকেট হলো ব্যক্তি, কোম্পানি, কর্পোরেশন বা সংস্থার একটি স্বগঠিত গোষ্ঠি বা গ্রুপ যা কিছু নির্দিষ্ট ব্যবসায় লেনদেন করার জন্য অথবা একটি অংশিদারিত্বমূলক স্বার্থ অনুসরণে বা প্রচারের উদ্দেশ্যে গঠিত হয়। এটা সৎ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হতে পারে, আবার প্রতারণার উদ্দেশ্যেও হতে পারে। একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত ‘অসৎ সিন্ডিকেট’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, এদেশ যেনো একটি সিন্ডিকেটের আঁতুড় ঘর হয়ে ওঠেছে। সবক্ষেত্রেই সিন্ডিকেট। কাঁচা বাজারে সি-িকেট, মুদি বাজারে সিন্ডিকেট, পেঁয়াজে সিন্ডিকেট, ডিমে সিন্ডিকেট। চাকুরি, খেলাধুলা এমনকি সড়ক, রেল ও বিমান পরিবহনেও সিন্ডিকেট। যারা এই সিন্ডিকেট করে তাদের যেনো দয়ামায়া ধর্ম মনুষ্যত্ব ও নীতি নৈতিকতা বলতে কিছু নেই।
যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশেও মাঝে মাঝে সিন্ডিকেটিংয়ের খবর পাওয়া যায়। তবে যে সব দেশে সিন্ডিকেটিং তথা মার্কেট ম্যানুপুলেশন প্রতিরোধে সরকারের শক্তিশালি প্রতিষ্ঠান রয়েছে। তারা ভোক্তা ও গ্রাহকদের সুরক্ষা বা স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করে। কোন প্রতিষ্ঠান মার্কেট কার্টেল হিসেবে পরিচিত মার্কেট ম্যানুপুলেশনে জড়িত পেলে বড়ো অংকের জরিমানা করে থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। তাই ঐসব দেশে ভোক্তা, ক্রেতা বা গ্রাহকরা বহুলাংশে সুরক্ষিত ও নিরাপদ। কিন্তু বাংলাদেশে এর উল্টোটি দেখা যায়।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
দোয়ারায় ৪ হাজার ২৬১ ঘনফুট পাথর জব্দ
দোয়ারায় ৪ হাজার ২৬১ ঘনফুট পাথর জব্দ
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি
টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী
আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী
ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা
শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
কিশোরকণ্ঠের শব্দধাঁধায় দেশসেরা দোয়ারার রায়হান
কিশোরকণ্ঠের শব্দধাঁধায় দেশসেরা দোয়ারার রায়হান
জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর
সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top