জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ইরানে হামলার ইসরাইলী বাগাড়ম্বর


প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৫, ১২:৩০:১০ অপরাহ্ন


ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার রাজনৈতিক কূটকৌশলের অংশ হিসেবে ইরানের পারমানবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন। কিন্তু এটা যে একটি নিছক বাগাড়ম্বর ছাড়া আর কিছু নয়, এমন অভিমত অনেক রাজনৈতিক বিশ্লেষকের। এ প্রসঙ্গে প্রায় সকল বিশেষজ্ঞরা একমত যে, নেতানিয়াহুর সরকার ইরানের পরমাণু সক্ষমতাকে ধ্বংস করতে সক্ষম নয় তাদের পারমানবিক স্থাপনাসমূহে হামলার মাধ্যমে।

নেতানিয়াহুর বক্তব্য হচ্ছে, ‘একমাত্র আমিই ইসরাইলকে রক্ষা করতে পারি।’ উগ্র ইহুদীবাদী প্রচারক নির বেন আর্তজি ও মোশে বেন টোভ এক পর্যায়ে এই বলে প্রচারণা চালান যে, মেসিয়াহ ও মশীহ আসার পূর্ব পর্যন্ত নেতানিয়াহুকে অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে থাকতে হবে। গত বছর ইসরাইলের পার্লামেন্টে নেসেটে ইসরাইলের লুভাভিচ আন্দোলনের নেতা বেব্বি ¯িœয়ারসনের একটি বইসহ ছবি প্রকাশিত হয়, যে বইয়ে মিয়ারসন ৩০ বছর আগে ভবিষ্যদ্বানী করে গেছেন যে, নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন এবং মেসিয়াহ’র হাতে তার দায়িত্বভার অর্পণ করবেন। এটা ইসরাইলের বিদ্যমান যুদ্ধের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে। বাংলায় প্রবাদ আছে, ‘একে তো নাচুনে বুড়ি, তার ওপরে ঢোলের বাড়ি’। এর সাথে যুক্ত হয়েছে নেতানিয়াহুর পারবিারিক পরিস্থিতি। তার ভাই ইসরাইলের জাতীয় বীর। পিতা রিভিশনিষ্ট জায়োনিজম অর্থাৎ সংশোধনবাদী ইহুদীবাদের একজন অন্যতম প্রবক্তা। রিভিশনিষ্ট জায়োনিজমের মতবাদ হচ্ছে, ইহুদী স্বার্থসমূহ শুধুমাত্র শক্তিপ্রয়োগের মাধ্যমেই সুরক্ষিত হতে পারে। তাই আরবদের সাথে সমঝোতা অসম্ভব এবং ঐতিহাসিক বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠা করতে হবে। এসবই নেতানিয়াহু ও তার অনুগামী সহকর্মীদের উদ্বুদ্ধ করছে ইসরাইলের প্রধান শত্রু ইরানকে ধ্বংস করার প্রচেষ্টায়। কিন্তু বাস্তবতা হচ্ছে নেতানিয়াহু তার ৪০ বছরের রাজনৈতিক জীবনে গত কয়েক বছর ধরে ইরানের পারমানবিক শক্তির অধিকারী হওয়া সংক্রান্ত হুমকির বিষয়ে জোর দিচ্ছেন।

জানা যায়, ২০১০-১১ সালে নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সাথে ইরানে হামলার জন্য সামরিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবারও নেতানিয়াহু যখন ইরানের পারমাণবিক কেন্দ্রসমূহে হামলার তোড়জোড় পাঁয়তারা করছেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প এতে সায় দিচ্ছেন না। বলা হচ্ছে, ট্রাম্পের অনীহা সত্বেও আগামী কয়েক মাসের মধ্যে ইরানে হামলা চালাতে চায় ইসরাইল। জনৈক ইসরাইলী কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরো দু’জনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা রয়টার্স।

ইসরাইলী কর্মকর্তারা তেহরানের পারমানবিক অস্ত্র অর্জন ঠেকানোর অঙ্গীকার করেছেন। ইসরাইলী প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনও আলোচনার মাধ্যমে তার পারমানবিক কর্মসূচী সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। সূত্র মতে, ইসরাইলের হামলা পরিকল্পনার মধ্যে বিমান ও কমান্ডো অভিযানের মিশ্রন অন্তর্ভুক্ত রয়েছে।

যা-ই হোক, কথায় আছে, যতো গর্জে ততো বর্ষে না। বিমান হামলা চালিয়ে ৪০ বছর আগে ইরাকের পারমানবিক চুল্লি ধ্বংস আর এখন বোমা বর্ষণ করে ইরানের স্থাপনা ধ্বংসের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। ইরানের পারমানবিক স্থাপনা বা কেন্দ্রগুলো ছড়িয়ে আছে এই বিশাল দেশটির বিভিন্ন গোপন স্থানে, পাহাড়ের গভীর তলদেশে, ভূ-গর্ভে। একমাত্র স্থল অভিযান চালিয়ে এগুলো ধ্বংস সম্ভব। কিন্তু হাজার মাইল দূরে থেকে এসে ইরানে স্থল হামলা চালানো ইসরাইলের পক্ষে প্রায় অসম্ভব। আর ইরানের সামরিক শক্তি ও প্রতিরোধ সক্ষমতাও সকল বিচার বিবেচনায়ই একই বড়ো ফ্যাক্টর। তাই বিশেষজ্ঞদের অভিমতকেই সত্য বলে ধরে নিতে হয়, যা শুরুতেই উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top