ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে সভা
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৭:৩৫:২৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আলী হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অভিভাবক, ছাত্র ও মাদ্রাসা কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং শিক্ষক হাফেজ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষাবিদ ও আলেমসমাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আজগর খান এবং মতিনিয়া শহিদিয়া হুফ্ফাজুল কুরআন বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার আল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন-মাওলানা বিল্লাল হোসেন, হাফেজ মাওলানা ক্বারী আবুল হোসেন, হাফেজ ক্বারী সাইফুর রহমান তারেক, হাফেজ সুলেমান আহমদ কামরান, ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া, সফিক মিয়া, ইসাদ আলী, মো:নুরুল ইসলাম, হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ ক্বারী মাসুম আহমদ, হাফেজ মারজান আহমদ প্রমুখ।







