বড়লেখায় গাঁজাসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫, ৮:৩২:২৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চার মাদক সেবককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার রাতে বড়লেখা পৌরশহরের স্টেশন বাজার এলাকায় ক্যাপ্টেন শোহরাফ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সেনাবাহিনী মাদকসহ গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে।
আটককৃতরা হলো- উপজেলার ছোটলেখা গ্রামের মো. মাসুদ উদ্দিনের ছেলে নাহিদ আহমেদ (১৮), একই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে ইমরান আহমেদ (২২), মো. মানিক মিয়ার ছেলে রানা আহমেদ (২৪) এবং বারইগ্রামের মৃত কাশেম আলীর ছেলে মকদুল হোসেন (৪৫)।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করেছেন।






