বড়লেখায় শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৮:০৬:৪৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছয় শতাধিক কৃতী শিক্ষার্থীকে বৃহস্পতিবার দুপুরে সংবর্ধনা দিয়েছে বড়লেখা উপজেলা ইসলামী ছাত্রশিবির।
জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
ইসলামী ছাত্রশিবির বড়লেখা উত্তর শাখার সভাপতি কাউছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল করিম, ছাত্রশিবিরের জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মো. এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, শাবিপ্রবির শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, আব্দুস সামাদ, মুহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা দক্ষিণ সভাপতি জেবুল আহমদ, বড়লেখা পশ্চিম সভাপতি কামরান আহমদ, সুজাউল মাদ্রাসা সভাপতি নোমান আহমদ, বড়লেখা ডিগ্রি কলেজ সভাপতি সাব্বির আহমদ, কৃতী শিক্ষার্থী এহতেশাম আবিদ খান ও ফারিহা আক্তার প্রমুখ।






