মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫, ৬:৩২:০৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মামুনুল হককে জড়িয়ে উদীচি গোষ্ঠির সভাপতি জহুর লাল দত্তের সমালোচনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিশ ও যুব মজলিসের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে চৌমুহনা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, যুব মজলিস জেলা সহ সভাপতি শাহ মিসবাহ, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, খেলাফত নেতা মুফতী আল আমিন আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম শাফী ও ছাত্রনেতা আতাউর রহমান প্রমুখ।






