জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ সিলেটে!


প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ১০:০৪:০৭ অপরাহ্ন


স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। তবে সম্ভাবনা জোরালো। বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিরিজটির ভেন্যুর বিষয়ে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

বিসিবির এই পরিচালক জানিয়েছেন, ডাচদের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবে। ঢাকায় ৬ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এই ক্যাম্পকে সামনে রেখে ১১ আগস্ট থেকেই বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা বাংলাদেশে পা রাখবেন।

ফাহিম বলেছেন, ৬ তারিখে ঢাকায় ক্যাম্প। ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ তারিখ। এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে। তারপর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আশা করছি সেটা হবে সিলেটে। সেখানে কিছুদিন অনুশীলন করবে। তারপর নেদারল্যান্ডসের সঙ্গে সেখানে সিরিজটা খেলবো।

এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের সব ম্যাচই খেলবে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে। ফাহিম মনে করেন সিলেটের উইকেটে খেলাই বাংলাদেশের ক্রিকেটারদের আদর্শ প্রস্তুতি হবে, আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারবো না। আমাদের এখানে সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার যেখানে রান হবে। বাংলাদেশের মধ্যে সিলেটই বোধহয় সেই জায়গা।

মিরপুরের স্লো লো এবং টার্নিং উইকেট নিয়ে বিস্তর সমালোচনা। সবশেষ পাকিস্তান সিরিজেও রান ওঠেনি। কুড়ি কুড়ির ক্রিকেটে রানপ্রসবা উইকেটে খেলতে চায় বাংলাদেশ। সেই কারণেই ডাচদের বিপক্ষে সিরিজটি সিলেটের মাঠে হওয়ার কথা।

বিসিবি পরিচালক ফাহিম সিলেটে খেলা হওয়ার ব্যাপারটি নিশ্চিত করে না বললেও সুযোগ থাকার কথা বলেছেন, ‘চেষ্টা করবো সিলেটে খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটা নিতে পারি।

ডাচ সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে সিরিজ প্রায় নিশ্চিত। এশিয়া কাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে। মূলত এই সিরিজেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে চাইছে টাইগাররা। তাই স্পোর্টিং পিচে বিশেষ নজর বিসিবির।

সবকিছু ঠিক থাকলে ১৪ আগস্ট ঢাকায় পা রাখবে ডাচ বাহিনী। সে সময়ে মিরপুর থেকে লিটনদের অনুশীলন ক্যাম্প চলে যাবে সিলেটে। সেখানেই তিন টি-টোয়েন্টির প্রস্তুতি নেবে টাইগার বাহিনী। ১৯-২৫ আগস্টের মধ্যে এই ম্যাচগুলোর মধ্য দিয়ে এশিয়া কাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে বাংলাদেশ।

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top