লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের ফুটসাল টুর্নামেন্ট শুরু
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭:১৮ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আন্তঃক্লাব ফুটসাল টুর্নামেন্ট’২৫ সিজন ৩ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, জীবনে সুপ্রতিষ্ঠিত হতে হলে ভালোভাবে পড়াশোনা করে জ্ঞানার্জনের যেমন প্রয়োজন রয়েছে তেমনি খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রমেও অংশগ্রহণ ও সম্পৃক্ত থাকতে হবে।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যেমন প্রয়োজন তেমনি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও একতা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ।
এসময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন ক্লাবের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মো. আসিফুর রহমান দিপু, ও সেক্রেটারি আলী আহমেদ মাসুম সহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল ৪ টি গ্রুপে খেলবে। এবারের আয়োজনে সার্বিক সহযোগীতায় রয়েছে এডুকেশন হাব। বিজ্ঞপ্তি






