মিরতিংগা চা বাগানের ছায়াবৃক্ষ চুরি
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৭:৩০:৩০ অপরাহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : দেউন্দি টি কোম্পানী লিমিটেডের অধীনস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে সাম্প্রতিক সময়ে গাছ ও অবকাঠামো চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে| একের পর এক চুরির ঘটনায় বাগান কর্তৃপক্ষ যেমন দুশ্চিন্তায় পড়েছে, তেমনি হুমকির মুখে পড়েছে দেশের একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প প্রতিষ্ঠান|
বাগান কর্তৃপক্ষ সূত্র জানায়, মিরতিংগা চা বাগান প্রতিবছর সরকারের কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে থাকে| কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ধারাবাহিক চুরির ঘটনায় বাগানের ¯^াভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে| চলতি বছরের ২ এপ্রিল ৩টি এবং ১৬ এপ্রিল একটি ছায়া বৃক্ষ চুরি হয়| এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা| ঘটনাগুলো স্থানীয় থানায় লিখিতভাবে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিক কিছু পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল| কিন্তু সেই স্থিতি বেশিদিন স্থায়ী হয়নি|
এদিকে, গত ২২ এপ্রিল বুধবার গভীর রাতে আবারও বড় ধরনের নাশকতার ঘটনা ঘটে| রাত আনুমানিক ১১টার দিকে মিরতিংগা চা বাগানের ১৮ ন¤^র সেকশন থেকে ২০ ন¤^র সেকশন পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে অবস্থিত সদ্য রোপিত ৭১টি একাশিয়া প্রজাতির ছায়া বৃক্ষ কেটে ফেলে দুর্বৃত্তরা| পরে কাটা গাছগুলো ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা|
বিশেষজ্ঞদের মতে, ছায়া বৃক্ষ চা বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| এসব গাছ বাগানের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং চা গাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে| ফলে এ ধরনের নির্বিচার বৃক্ষ নিধন বাগানের উৎপাদনশীলতা ও পরিবেশ উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলতে পারে|
ঘটনার পর সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত চৌকিদারদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি| কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের নামের তালিকাসহ বিষয়টি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে|
বাগান কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বাগানটির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে| তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন|
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-দলই ভ্যালির সভাপতি ইউপি সদস্য ধনা বাউরী ও মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক চা বাগান থেকে দুর্বৃত্তরা ছায়া বৃক্ষ নিধনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন|
মিরতিংগা চা বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে| বাগান পঞ্চায়েত ও সাধারণ চা শ্রমিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছেন| চা শিল্প রক্ষায় জরুরী ভিত্তিতে ছায়াদানকারী বৃক্ষ নিধন বন্ধ করতে হবে|



