কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ৮:১৪:৩৩ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের জননী নিহত হয়েছেন। | সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ˆজন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা ফারহানা বেগমের সঙ্গে কয়েক বছর পূর্বে বড়বন্দ ১ম খন্ড গ্রামের সোহেল আহমদের বিয়ে হয়| বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়| স্বামীরবিরুদ্ধে ফারহানার ওপর একাধিক নির্যাতনের অভিযোগ রয়েছে|
পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে কয়েক দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান| পরে তিনি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে তাঁর মামার বাড়িতে বেড়াতে গেলে সোমবার সন্ধ্যায় সোহেল আহমদ ও তাঁর এক আত্মীয় জোরপূর্বক সিএনজি অটোরিকশায় করে তাঁকে সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন| তাদের দাবি, গভীর রাতে ফারহানাকে ছুরিকাঘাত করে স্বামী সুহেল আহমদ হত্যা করে পালিয়ে যান|
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ফারহানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে| কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|




