সীমান্তে পুশইনের চেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহি:প্রকাশ : উবায়দুল্লাহ ফারুক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ৮:২৪:০২ অপরাহ্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্তে ভারতীয় মুসলিমদের পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ| প্রতিনিয়ত কুড়িগ্রাম রৌমারী সীমান্ত, নওগাঁ, ঠাকুরগাওসহ বিভিন্ন সীমান্তে নারী-শিশুসহ পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনেকে দুইদেশের শূন্য রেখায় দিনের পর দিন মানবেতর জীবন যাপন করছে| পাশাপাশি রয়েছে মিয়ানমারের রোহিঙ্গারাও| এদিকে, কয়েকদিন পূর্বে সিলেট সীমান্তেও বাংলাদেশীদের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়েছে বিএসএফ| সীমান্তে ভারতের বিজিপি সরকারের এই নোংরা রাজনীতি বন্ধ না হলে দুই দেশে উত্তেজনা বাড়বে| বৃহস্পতিবার সিলেট নগরীর বন্দরবাজারস্থ একটি হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন|
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব ইউসুফি বলেন, ২০২৭ এর বাজেটে কিছু দিক ইতিবাচক হলেও আমরা লক্ষ্য করে দেখেছি বরাবরের মতো দেশের বৃহৎ অংশ কওমী মাদ্রাসা কেন্দ্রীক কোনো বাজেট নেই| তিনি বলেন, সরকারি চাকরি চাই, কিন্তু সেই চাকরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাজেট চাই না, এটা বাস্তবসম্মত চিন্তা নয়| কর্মসংস্থান আসে পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে নয়|
কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া বলেন, ইন্টেরিম সরকার বাংলাদেশকে পরাশক্তি আমেরিকার কাছে এক ধরনের বর্গা দিয়ে চলে গেছে| পার্বত্য অঞ্চলগুলো নিয়ে আমরা শঙ্কিত| আমরা পরাশক্তি ও পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক চাই, গোলামী চাই না| সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরকে ইতিবাচকভাবে দেখি| আমরা চাই চীনের প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা| ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি তথা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অবকাঠামো খাতে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ চুক্তি ¯^াক্ষরিত হোক|
সংগঠনের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান ও বাহাউদ্দীন বাহারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি নাজমুল হাসান কাসেমী| অনুষ্ঠানের শুরুতে ¯^াগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী|
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, মাওলানা ইসমাইল খান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুশতাক আহমদ খান, শায়খ শফিকুল হক সুরাইঘাটী, আব্দুল মুছব্বির কলাবাড়ি, মাওলানা মুজিবুর রহমান, মোহাম্মদ মাসরুর আহমদ ও শরিফ উদ্দিন বড়বন্দী প্রমুখ|
কাউন্সিলে নতুন কমিটিতে সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী ও মুফতি ইবাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা পরবর্তী শপথ পাঠ করান উবায়দুল্লাহ ফারুক| বিজ্ঞপ্তি






