জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মিশিগানে তিনদিনব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৮:২৫:৪৬ অপরাহ্ন

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশি মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে তিনদিনব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার মধ্যরাতে বিশ্ববাসীর শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ-বিদেশের কল্যাণ কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

ডেট্রয়েটের বায়তুল মোকাররম মসজিদ মাঠে প্রতিদিন আছর থেকে এশা পর্যন্ত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত মাহফিলে ডেট্রয়েট, হ্যামট্রামিক, ওয়ারেনসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। বাংলাদেশের আদলে মিশিগানে প্রথমবারের মতো এমন আয়োজন হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আয়োজকরা জানান, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ইসলামের সুমহান শিক্ষা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

দারুল উলূম ডেট্রয়েটের শিক্ষাসচিব হাফেজ মাওলানা জাবেদ আহমদ, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মুফতি রিযওয়ানুল করীম এবং বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমদ কাশেমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মুহাম্মাদী মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহজাহান, আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএর সভাপতি মাওলানা মুঈন উদ্দীন, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান এবং উলামা কাউন্সিল অব মিশিগানের সেক্রেটারি শায়খুল হাদিস মাওলানা আব্দুস সালাম।

মাহফিলে স্বাগত বক্তব্য দেন মাওলানা আসাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে কানাডার দারুল উলূম চাটামের প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম মেমন কুরআন-সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া মাওলানা আবু সিদ্দিক, মুফতি ইউসুফ চৌধুরী, মাওলানা তাজ উদ্দিন, হাফেজ আবদুল মুকিত, মাওলানা কুতবুজ্জামান, মুফতি রিয়াজুল হুদা, মাওলানা মোহাম্মদ সালমান, হাফেজ ফখরুল ইসলাম, মাওলানা নেছার উদ্দিন আহমদ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আদনান আহমদ এবং মুফতি জিয়াউর রহমান ধর্মীয় আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে কিরাআত প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে বিশ্ববাসীর শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ-বিদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ আখেরি মুনাজাতের মাধ্যমে তিনদিনব্যাপী ওয়াজ মাহফিলের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক এর আরও খবর
ত্রিপুরায় দুই বাংলাদেশি নাগরিক আটক

ত্রিপুরায় দুই বাংলাদেশি নাগরিক আটক

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের

পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের

মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী

মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী

সর্বশেষ সংবাদ
উত্তপ্ত রাজনীতিতে সংলাপের সুবাতাস
উত্তপ্ত রাজনীতিতে সংলাপের সুবাতাস
‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি
‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top