জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার


প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩১:৩০ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন শ্রীমঙ্গলের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠকদের প্রতিনিধিরা। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মঙ্গলবার শ্রীমঙ্গলের একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ অঙ্গীকার করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ১৫টি তরুণ নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠনের ৪২ জন প্রতিনিধি অংশ নেন।

শুরুতে স্বাগত বক্তব্য দেন সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক গীতা গোস্বামী। বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান, সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম ও ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম।

কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও এর প্রভাব, টেকসই উন্নয়ন, কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন প্রয়োগের কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

মূল আলোচনায় মো. আতিকুর রহমান বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসনের সঙ্গে দুর্নীতিবিরোধী অবস্থানের গভীর সম্পর্ক রয়েছে। দুর্নীতি বিদ্যমান থাকলে কাক্সিক্ষত সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা কঠিন।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকেরা এসডিজি ও প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে নিজ নিজ সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে তারা যৌথ শপথ গ্রহণ করেন। সমাপনী বক্তব্য দেন সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি এস এ হামিদ।

কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বি দ্যায়ার ফর ব্ল্যাড, রোভার স্কাউট, ইন্টারন্যাশনাল পার্লিয়ামেন্ট অব ইয়ুথ লিডারস, মনিপুরী ইয়ুথ ফোরাম, সুপ্রভাত উন্নয়ন সংস্থা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথ ফর পলিসি, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, ম্যাক বাংলাদেশ, মৌলভীবাজার চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, সোসাইটি ফর হেল্পলেস পিপলস, ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) কিশোরী গ্রুপ এবং ইয়েস গ্রুপের নেতৃবৃন্দ অংশ নেন।

মৌলভীবাজার এর আরও খবর
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ

শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

কমলগঞ্জে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ

সর্বশেষ সংবাদ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top