জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ব্যাংক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে অভিযান


প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ১২:৩১:৫৪ অপরাহ্ন

ব্যাংক খাতকে প্রায় ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনার পর এবার সরকার এই খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তকারী ব্যক্তিদের ব্যাপারে তদন্তের উদ্যোগ গ্রহণ করেছে। বিগত দেড় দশকে ব্যাংক খাতে যে ব্যাপক ও বিপর্যয়কর ক্ষয়ক্ষতি হয়েছে এজন্য বিশেষভাবে দায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরগনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা, এমন অভিমত ব্যাংক সংশ্লিষ্টদের। এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে একটি জাতীয় মিডিয়া। ‘ব্যাংক ও আর্থিক খাতে অনিয়মঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্তাদের পেছনে দুদক’ শীর্ষক এই রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ীদের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুদক। এদের মধ্যে রয়েছেন ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প গ্রুপ ও খেলাপী ঋণগ্রহীতা। এরই অংশ হিসেবে আর্থিক খাতের বড়ো অনিয়মে বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্ণর, চার ডেপুটি গভর্ণরসহ উর্ধতন কর্মকর্তাদের সম্পৃক্ততা খুঁজছে সংস্থাটি। সম্প্রতি ব্যাংকের গভর্ণরের কাছে এ সংক্রান্ত অন্তত ২৩ ধরনের তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের উপ-পরিচালক মোমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে গত ১৫ বছরে ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে দুদক যাদের বিষয়ে তথ্য চেয়েছে, তারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরসহ আরো তিনজন এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ^াস ও কাজী সায়েদুর রহমান। এই ৯ জন গত ১৫ বছরের বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালন করেন। তাদের দায়িত্ব পালনকালীন সময়ে নতুন ব্যাংকের অনুমোদন সংক্রান্ত তথ্য, জারি করা সব ঋণ নীতিমালা, ঋণ প্রদানের তথ্য, অর্থ পাচার সংক্রান্ত তথ্য, রিজার্ভ থেকে ব্যবসায়ীদের ডলার প্রদান সংক্রান্ত নোটিশসহ নথি এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোন অভ্যন্তরীন তদন্ত হয়ে থাকলে সেসব প্রতিবেদনের সত্যায়িত কপি চেয়েছে দুদক।
বলা বাহুল্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণখেলাপীদের ছাড় দিয়ে নীতিমালা জারী, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ দিয়ে বিগত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদক মহাপরিচালক মোঃ আক্তার হোসেন বলেন, ‘আর্থিক অনিয়ম নিয়ে কমিশনে অনেকগুলো টিম কাজ করছে। ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যেখানে দুদক, বাংলাদেশ ব্যাংকসহ আরো কয়েকটি সংস্থা কাজ করছে। এছাড়া আরো অনেকগুলো টিম কাজ করছে, বিশেষভাবে অর্থ পাচার ও আর্থিক অনিয়ম সংক্রান্ত। এসব অনুসন্ধান শেষ হলে আমরা সব গণমাধ্যমে তুলে ধরবো’।
স্বৈরাচারী ও দুর্নীতিবাজ শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের ব্যাংকিং ও অন্যান্য আর্থিক খাত। আর এজন্য দায়ী মূল হোতাদের নাম ও তাদের অপকর্মের বিরুদ্ধে জোরালো কোন তদন্ত এবং তাদের বিচার ও শাস্তির কোন পদক্ষেপ গ্রহণ না করায় দেশের সচেতন মহল এতোদিন অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, সরকার বসে নেই। এ ব্যাপারে জাল গুটিয়ে আনছে ক্রমশঃ। এবার ধরা পড়বে রাঘব বোয়ালরা। দুদকের তদন্তসহ বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন হয় তবে ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের হোতাদের সব অপরাধ অপকর্ম যেমন প্রকাশিত হবে, তেমনি কঠিন শাস্তির মুখে পড়বে সংশ্লিষ্ট অপরাধীরা। দেশের জনগণ গভীর আগ্রহ নিয়ে এরই প্রতীক্ষায় দিন গুনছেন।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top