দোয়ারায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৬:৪৬:০০ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল মদসহ আব্দুল আহাদ (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌণে ১০ টার দিকে দোয়ারাবাজার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মাঝেরগাঁও সাকিনের হেলিপ্যাড সংলগ্ন নাইন্দার হাওরগামী কাচা রাস্তার উপর হতে ৪০ বোতল মদসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পালিয়ে যাওয়া অপর আসামী জাহাঙ্গীর আলম (৩৫) এর একটি মোবাইল সেটও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত গেদা মিয়া প্রকাশিত মদরিছ আলীর পুত্র আব্দুল আহাদ (৪৪)। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে





