ফজলুর সময় বাড়ালো বিএনপি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৭:৪৫:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার বিএনপির দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দেওয়ায় ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে গত রোববার বিকেলে বিএনপির দপ্তর থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে সাত দিন সময় চান। কিন্তু দল তাকে আরও ২৪ ঘণ্টা অর্থাৎ রোববার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে দলের পক্ষ থেকে। মঙ্গলবারের মধ্যে ফজলুর রহমানকে লোকজের জবাব দিতে হবে বলে বিএনপির দফতর সূত্র জানায়।





