জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

৯ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের


প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৬:৫৩ অপরাহ্ন


স্পোর্টস ডেস্ক : প্রথম টি-টোয়েন্টিতে দেড়শ ছুঁতে না পারার পর নোয়া ক্রোস বলেছিলেন, আমি নিশ্চিত, পরের দুই ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব। তবে মাঠের ক্রিকেটে নেদারল্যান্ডসের পারফরম্যান্স ছিল পুরোপুরি উল্টো। প্রথম ম্যাচে ১৩৬ রান করতে পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা টেনেটুনে একশ পার করেছে। সিলেটের লোকাল বয় নাসুম এবং তাসকিন ও মুস্তাফিজের বোলিংয়ে ডাচদের ১০৩ রানে আটকে দেয় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরির সঙ্গে লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে অনায়াসে পেয়েছে স্বাগতিকরা। ৯ উইকেটের দারুণ এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে আরিয়ান দত্তকে দেখেশুনে খেললেন তানজিদ হাসান তামিম। যদিও পরের ওভারে অবশ্য কাইল ক্লেইনের বিপক্ষে ১৩ রান এনেছেন তানিজদ ও পারভেজ হোসেন ইমন। লক্ষ্য খুব বেশি বড় না হওয়ায় একটু সাবধানী ছিলেন তানজিদ। তবে অন্যপ্রান্তে ঝড় তোলার চেষ্টায় থাকেন ইমন। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙে পাওয়ার প্লের শেষ ওভারে।

ক্লেইনের অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় বটম এজ হয়ে উইকেটকিপার স্কট এর্ডওয়ার্ডসকে ক্যাচ দিয়েছেন ইমন। তিন চার ও এক ছক্কায় ২১ বলে ২৩ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। দলের রান পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর ফিরতে পারতেন তানজিদও। ড্যানিয়েল ডোরামের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন।

বল সীমানার ভেতরে থাকলেও সেটা লুফে নিতে পারেননি ম্যাক্স ও’ডাউড। জীবন পেয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। এরপর লিটদাসকে নিয়ে ৩৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। বাংলাদেশের এই ওপেনার ৫৪ রান করে অপরাজিত থাকেন। আর লিটন ১৮ বলে ১৮ রান করে ম্যাচ শেষ করে এসেছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনারের ব্যাক অব লেংথের নিচু হওয়া ডেলিভারিতে অন সাইডে খেলার চেষ্টায় হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন। পরের বলে ফিরেছেন তেজা নিদামানুরুও। নাসুমের অফ স্টাম্পে বাইরের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইমনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

দুই বলে দুই উইকেট হারিয়ে জুটি গড়ার চেষ্টা করেন বিক্রমজিৎ সিং ও স্কট এডওয়ার্ডস। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি তাসকিন আহমেদ। পাওয়ার প্লে শেষের আগে ডানহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন বিক্রমজিৎ। তবে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত ক্যাচে ফিরতে হয়েছে ১৭ বলে ২৪ রান করা বাঁহাতি ওপেনারকে। দলের রান পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন এডওয়ার্ডসও।

মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় ইমনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। পরবর্তীতে সফরকারীদের ব্যাটিংয়ে ধস নামে। এডওয়ার্ডস ফেরার পর শারিজকে সঙ্গ দিতে পারেননি নোয়া ক্রোস। তানজিমের ফুলার লেংথ ডেলিভারিতে অন সাইডে ঠেলে দিয়েছিলেন শারিজ।

তিনি নিজে দৌড় না দিলেও অন্যপ্রান্তে থাকা ক্রোস রান নিতে চেয়েছিলেন। তবে শর্ট মিড অনে দুর্দান্ত ফিল্ডিংয়ে বল আটকে দেন সাইফ। তাৎক্ষণিকভাবে সরাসরি থ্রোতে রান আউটও করেছেন তিনি। পরের বলে শারিজকেও ফেরান তানজিম। ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন ১২ রান করা শারিজ। পরের ওভারে বোলিংয়ে এসে স্লোয়ার ডেলিভারিতে জুলফিকার সিকান্দারকে বোল্ড করেছেন মুস্তাফিজ। ফলে সবশেষ ৮ বলে ৩ উইকেট হারায় সফরকারীরা।

ক্লেইন ও মিকেরেন দ্রুতই ফিরলে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে তাদের। যদিও সেটা হতে দেননি আরিয়ান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন। ডাচদের রান একশ পার করা ছাড়া করা সম্ভব হয়নি তাদের। শেখ মেহেদীর বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন ৩০ রানে। নেদারল্যান্ডস অল আউট হয়েছে ১০৩ রানে। বাংলাদেশের হয়ে নাসুম তিনটি এবং তাসকিন ও মুস্তাফিজ দুইটা করে উইকেট নিয়েছেন।

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top